জৈন্তাপুরে “আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাষ্টের” নগদ অর্থ বিতরণ

by News Room

মোঃ আম্বিয়া হোসাইন, জৈন্তাপুর থেকেঃ আর্তমানবতার সেবার ব্রত নিয়ে গঠিত “আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাষ্ট্রের” পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ সাহেব।এছাড়াও আরো উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোদচ্ছির আহমদ,অনলাইন এক্টিভিষ্ট মোঃআম্বিয়া হোসাইন,হাফিজ রাসেল আহমদ,সোহেল আরমান,জমির আহমদ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

ট্রাষ্টের সেক্রেটারি জেনারেল ডাঃ আবু তাহের এমডি বাহার জানিয়েছেন,পর্যায়ক্রমে তাদের এই সহায় অব্যাহত থাকবে।সেই সাথে সহায়তা বিতরণে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

You may also like

Leave a Comment