বার্মিংহাম প্রতিনিধি : বৃহত্তর হবিগঞ্জ জেলার সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় স্বাধীনদেশ অনলাইন পত্রিকার কার্যালয়ে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা তছনু বেগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ব্যক্তিত্ব কবির উদ্দিন ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফয়সল চৌধুরী, নাসির আহমেদ চৌধুরী, আলী আহমদ মুছা, নুরুল ইসলাম কিসলু, মির্জা আওলাদ বেগ, আব্দুল মুকিত, হুমায়ূন কবির চৌধুরী, ছোটন চৌধুরী, তজম্মুল আলী সরদার, ফজলু মিয়া, মোশফিক চৌধুরী মোর্শেদ, ফারছু আহমেদ চৌধুরী, এডভোকেট ওবায়দুল কবীর খোকন, মছনু আহমেদ চৌধুরী, শামীম আহমেদ সহ আরো অনেকে ।
সভায় উপস্থিত সকলের মতামতের বৃত্তিতে নব গঠিত হবিগঞ্জ ইউনিটি ইউকে’র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।এর মাঝে ফয়সল চৌধুরীকে সভাপতি, তছনু বেগকে সাধারন সম্পাদক ও মোশফিক চৌধুরী মোর্শেদকে ট্রেজেরার ও ফারছু আহমেদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় ।
সভায় আগামী ১৫ই জুলাই বার্মিংহামে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য পরবর্তী তারিখ নির্ধারন করা হয় ।
