220
এম এ আহাদ,নিউইয়র্ক থেকে
ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগদান করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসকে সমর্থনের পাশাপাশি তাঁর হয়ে জনগণের কাছে ভোট চেয়েছেন তিনি।
কমলাকে প্রেসিডেন্ট করে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস সৃষ্টির আহ্বান জানিয়েছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
গত মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের দ্বিতীয় দিন বক্তৃতা করেন ওবামা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মিশেল ওবামাও।
ওবামা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকে নিজের স্বার্থ উদ্ধারের মাধ্যম ছাড়া আর কিছুই ভাবেন না। আমাদের আর চার বছরের ধোঁয়াশা, হট্টগোল ও বিশৃঙ্খলার দরকার নেই। আমরা এই মুভি আগেই দেখে ফেলেছি। আর আমরা সবাই জানি যে সিক্যুয়েল সাধারণত খারাপ হয়। আমেরিকা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। নতুন গল্পের জন্য প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রস্তুত।’
