ভারতের ব্যয়বহুল লোকসভা নির্বাচন শেষ হলো, কোন দল ক্ষমতায় আসবে মঙ্গলবার দুপুরে জানা যাবে।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো, এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট কারা ক্ষমতায় আসবে মঙ্গলবার দুপুরে পরিষ্কার হয়ে যাবে। ভারতের লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১৬ ই মার্চ ২০২৪, ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের জন্য ১৯ শে এপ্রিল ভোট শুরু হয়, ৭ দফা নির্বাচন হয়েছে, ১লা জুন ২০২৪ ভোট শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার ৪ঠা জুন ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। কোন দল ক্ষমতায় আসবে মঙ্গলবার দুপুরের মধ্যে পরিষ্কার চিত্র চলে আসবে, যদিও ভারতের বিভিন্ন এক্সিট পোল বলেছে এনডিএ (মোদি সরকার জোট) ক্ষমতায় আসবে। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল, আপ দল, বাম দল সহ (ইন্ডিয়া জট) দাবি করেছে তারা এবার ক্ষমতায় আসবে।
পশ্চিমবঙ্গে ৪২ টা আসনের জন্য ভোট ঘোষণা হওয়া থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ৭৫ দিনে বিভিন্ন রাজনৈতিক দল তারা ৯৫,৫৪৩ টি প্রচার কর্মসূচি নিয়েছিল। অর্থাৎ দৈনিক ১২৭৪টি।
নির্বাচন কমিশন সূত্রের খবর এই সময় সীমার প্রচার কর্মসূচির জন্য নির্দলসহ 9 টি রাজনৈতিক দল মিলিয়ে ১ লক্ষ ১৯ হাজার ২৮৩ তে আবেদন জমা পড়েছিল।
তার মধ্যে নির্বাচন কমিশন ৯৫ হাজার ৫৪৩ টি কর্মসূচির অনুমতি দিয়েছিল কমিশন। ৭৫ দিন ধরে দৈনিক প্রায় ১২৭৪ টি করে কর্মসূচি হয়েছে রাজ্যজুড়ে।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ৪৫৮৬০ (দৈনিক গড়ে ৬১১ টি)
অন্যদিকে বিজেপি প্রচার কর্মসূচি করেছে মোট ২১৬২৯টি (দৈনিক সেই সংখ্যা গড়ে ২৮৮ টি)
সিপিএম করেছে ১৭ হাজার চারটি, (দৈনিক হিসেবে গড়ে ২২৭টি) কংগ্রেসের কংগ্রেসের কর্মসূচির সংখ্যা ছিল ১৬৯৭টি (দৈনিক গড়ে ২৩ টি করে)
আবার প্রচারের কাজে হেলিকপ্টার ব্যবহার এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ৫২৩টি আবেদন মঞ্জুর করেছে কমিশন।
অন্যদিকে বিজেপি ১২৪টি আবেদন করেছিল হেলিকপ্টার ব্যবহারের জন্য। কংগ্রেস দুবার হেলিকপ্টার ব্যবহারের আবেদন জানিয়েছিল। সিপিএম কোন আবেদন করেননি হেলিকপ্টার ব্যবহারের জন্য।
কমিশনের তথ্য অনুযায়ী প্রচার কর্মসূচির সব দলগুলি মিলিয়ে ২০ হাজার ৭৯৮ টি আবেদন বাতিল করা হয়েছিল। শিষ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস (৭০২০)
বিজেপির ক্ষেত্রে (৬০০৬)
সিপিএম ও কংগ্রেসের সেই সংখ্যা যথাক্রমে ৩৮৪৩ এবং ৩৫৬,
২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে বলে দাবি করল সেন্ট্রাল ফর মিডিয়া স্টাডিজ। তাদের হিসাব অনুযায়ী এবছর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা। সেই হিসাবে প্রতি ভোটার প্রতি ভোট সংগ্রহের খরচ ছিল ১৪০০ টাকা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকেও পেছনে ফেলে দিয়েছে ভারতের চলতি বছরের লোকসভা নির্বাচন। ২০২০ সালের পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খরচ হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা।
গত ২০১৯ সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৭ হাজার কোটি টাকা। তার মানে গতবারের থেকে ডবল খরচ হয়েছে এবার। এটা তো গেল সরকারি হিসাব বেসরকারি মতে প্রার্থীর প্রচার সহ খরচ ধরলে চোখ কপালে ওঠার মত হিসাব দাঁড়াবে।
প্রার্থীদের খরচের সীমা বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন ২০২২ এর আগে পর্যন্ত প্রতি সংসদ পদপ্রার্থী ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। বিধায়ক পদপ্রার্থী খরচ করতে পারতেন ২৮ থেকে ৪০ লক্ষ টাকা।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানিয়েছে ১৯৫১-৫২ সালের একজন প্রার্থী খরচ করতে পারতেন পঁচিশ হাজার টাকা। বর্তমানে সেই খরচের পরিমাণ ৩০০ গুন বৃদ্ধি পেয়েছে।

