286
আমি তো সাগরের সীমাহীন
জল রাশি নই
যার তরঙ্গখানি শত সৈকত
শ্পর্ষ করবে।
আমি তো বিশাল আকাশ ও নই
যার বুকে জমবে কালো মেঘ
ঝরে পড়বে বৃষ্টি হয়ে শত তৃষ্নার্ত
চাতকের ঠোটে!
আমি তো রামধনু নই
যার সাতটি রংগের মাঝ থেকে
সাত রঙগা ঐ আল্পনায়,
রং তুলি হাতে,রাঙাব সবার মন!
আমি তো অগ্নিও নই
যে অগ্নি থেকে শত প্রদ্বীপ জ্বালিয়ে
আলোকিত করব সবার ঘর!
আমি তো সকাল বেলার
পাখিও নই
যে, কিচির মিচির কলতানে
ঘুম ভাঙাব সবার-!!!
…
আমি যে নারী!
আমি যে মানবী!!
যে শুধু একজনের!!!

