আইনি প্রক্রিয়া মেনেই নিজামীর ফাঁসি: স্বরাষ্ট্রমন্ত্রী

by News Room

সিলেটের খবর ডেসক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে তাড়াহুড়ো করবে না সরকার। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিজামীর ফাঁসি কার্যকর করা হবে।’

শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডির বাসভবনে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেন।আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার বেলা ১১টার দিকে নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে তার সঙ্গে দেখা করেন।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।

কাশিমপুর কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার জানান, ‘শুক্রবার সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে আসেন। পরে তারা আবেদন করলে বেলা ১১টার দিকে তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়।’

 

You may also like

Leave a Comment