মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে মিডওয়াইফারি সেবার কোন বিকল্প নেই

by News Room

‘মা ও নবজাতক আছে মিডওয়াইফদের হৃদয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাস্তবায়িত ডেভেলপিং মিডওয়াইফ প্রকল্পের আয়োজনে  শুক্রবার সকালে মাছিমপুরস্থ সীমান্তিক স্কুল এন্ড কলেজের বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপশহরস্থ ডিএমপি অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাছিমপুরস্থ সীমান্তিক টিটি কলেজে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ, মহাসচিব সাজনা সুলতানা হক চৌধুরী, উপ-নির্বাহী পরিচালক মোঃ পারভেজ আলম, কাজী হুমায়ুন কবির, সীমান্তিকের জেনারেল সেক্রেটারি শামীম আহমদ, পরিচালক শিক্ষা ও সীমান্তিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাফাদার, প্রকল্প সমন্বয়কারী ডা: এস.এম. রহুল আমীন, কোর্স কো-অর্ডিনেটর কবির হোসেন, ফাইন্যান্স অফিসার শফিকুল ইসলাম।
পরে কলেজ ক্যাম্পাসে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে মিডওয়াইফারি সেবার কোন বিকল্প নেই। মানসম্পন্ন এই সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের জন্য অবকাঠামো ও কাজের পরিবেশ তৈরীর পাশাপাশি আইনের বিধান জরুরী হয়ে পড়েছে। একই সঙ্গে দরকার মিডওয়াইফদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা। দেশে প্রায় ২২ হাজার মিডওয়াইফ দরকার আছে মাত্র ৪৯৭ জন। তবে গত কয়েক বছরে দেশে মিডওয়াইফ তৈরীর নানা উদ্যোগ শুরু হয়েছে। সেমিনারে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরামর্শ বিষয়ক পপআপ ফেয়ার এর আয়োজন করা হয়। এতে মিডওয়াইফ এর শিক্ষার্থীরা বিভিন্ন স্টলের মাধ্যমে আগত দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ও পরামর্শ প্রদান করেন। পরে সন্ধানী এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির  আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সীমান্তিকের উপ নির্বাহী পরিচালক মোঃ পারভেজ আলম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার এম. আহমদ আলী, জাদু শিল্পী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ শাখার প্রিয়াংকা বিশ্বাস পিয়া, ফারহানা ভূঁইয়া লিথি, রোকসানা ফেরদৌসি, নাঈমা তামান্না, মাহফুজা আক্তার, শারমিন শর্মী, ইফ্ফাত আরা তামান্না, তাসনিম সিদ্দিকী মৌ, সংগীতা সাহা, সুমনা আফরীন সুপ্তি, ঝিলিক সাহা, মাহজাবিন আফরোজ মম প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment