রবিবার ও সোমবার সারাদেশে হরতাল

by News Room

নিউজ ডেস্ক: রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

শনিবার ২০ দলীয় জোটের এক বিবৃতিতে বলা হয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ছত্রিশ ঘণ্টার হরতাল পালিত হবে।

২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যেই এ হরতাল পালিত হবে।

বিবৃতিতে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

২০ দলীয় জোটের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

You may also like

Leave a Comment