নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক মুজিবুর রহমান সেফুর মায়ের ইন্তেকাল

by News Room

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরীর মাতা শহরের বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তা মিয়া চৌধুরীর স্ত্রী মোছাঃ লুৎফুর নাহার চৌধুরী (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি —– রাজিউন)।  শুক্রবার সকাল ৯.৪০ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্বামী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।  শুক্রবার মরহুমার ১ম জানাযার নামাজ বেলা পৌনে ৫টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে এবং গ্রামের বাড়ি সাদুল্লাপুর মাঠে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পৌর মেয়র অধ্যাপক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান আব্দুর রউপ, ইউ/পি চেয়ারম্যান ছালিক মিয়া, মোক্তাদির চৌধুরী, ছাইম উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ, খালেদ আহমেদ পাঠান, শরফরাজ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ছাব্বির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওঃ মুশাহিদ আলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম সাধারন সম্পাদক আমির হোসেন, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, সাংবাদিক শাহ মিজানুর রহমান মিজান, থানা যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদ, জেলা বিএনপির নেতা মোস্তফা আল হাদী, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, সাবেক যুগ্ম সাধারন  মোঃ আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু প্রমুখ।

You may also like

Leave a Comment