মুক্তিযোদ্ধা আশরাফ আলীর মৃত্যুতে চিরন্তনের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

by News Room

মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন ‘চিরন্তন’ এর প্রধান উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলীর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল  শুক্রবার বিকেল ৫টায় চিরন্তন এর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চিরন্তন এর প্রতিষ্ঠাতা মোঃ ইকবাল হোসেন আফাজ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিরন্তন এর উপদেষ্টা, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড সিকন্দর আলী, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মৃনার চৌধুরী, মরহুম আশরাফ আলীর কনিষ্ঠ পুত্র মোঃ আনিছ আশরাফ, দিলদার মোঃ শাহজাহান, ডাঃ এ.এ.এম শিহাব উদ্দিন, কাউন্সিলর শামীমা স্বাধীন, দেওয়ান মতিউর রহমান খান, হিমাংশু মিত্র, মোঃ মর্তুজা শরীফ, আব্দুল মুমিন লাহিন, আজিজুর রহমান খোকন, নূর উদ্দিন রাসেল, শাকিল আহমদ, এম.এম.এ মাসুম খান, দোলন চৌধুরী, জগদীশ দাস, কবির আহমদ, মোঃ হাসমত আলী, তাহমিনা আক্তার প্রমুখ।
সভায় বক্তরা বলেন, মুক্তিযোদ্ধা আশরাফ আলীদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে এ বৃহত্তর সিলেটের সকল দাবী দাওয়া বাস্তবায়ন ও আশরাফ আলী স্মৃতি পাঠাগার স্থাপনের প্রস্তাব করা হয়। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দেওয়ান মতিউর রহমান খান। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment