ভোটারতালিকা হালনাগাদের কাজ শুরু ১৫ মে

by News Room
ডেস্ক রিপোর্ট :১৫ মে হতে দেশব্যাপী ছবিসহ ভোটারতালিকা হালনগাদের কাজ শুরু হচ্ছে। তিন পর্বে এ হালনাগাদের কাজ চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

রবিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে তিন পর্বে হালনাগাদের কাজ চলবে। প্রথম পর্ব ১৫ মে হতে ২৪ মে পর্যন্ত, দ্বিতীয় পর্ব ১৫ জুন হতে ২৪ জুন পর্যন্ত, তৃতীয় পর্বে ১ সেপ্টেম্বর হতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকা হতে কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। যাদের জন্ম ১৯৯৭ সালের ১ জানুযারি বা তার আগে এবং যারা ইতোপূর্বে ভোটার হননি তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে যারা ভোটার হয়েছেন অর্থাৎ যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের আর নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই

।

You may also like

Leave a Comment