গুমের ঘটনায় সরকারকে চরম মূল্য দিতে হবে – ডা. সাখাওয়াত হোসেন জীবন

by News Room

টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনের জনপ্রিয় সংগঠক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেটের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে সরকার তাদের ভিনদেশী প্রভূদের লোলুপ লিপ্সা মিটাতে এদেশের স্বাধীনতা সার্ব ভৌমত্বকে ভূলুন্ঠিত করে একের পর এক অন্যায় ও দেশের স্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর করে যাচ্ছেন।

বিগত ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করতে দেশপ্রেমিক প্রতিবাদী বিরোধী মতাবলম্বী নেতাকর্মীদের নির্বিচারে গুম ও হত্যা করে যাচ্ছে। যা গণতন্ত্র হত্যার পর ’৭৫ এর সেই কালো দিনগুলোর কথাই স্মরণ করিয়ে দেয়। আমরা সিলেটবাসী অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী সহ নিখোঁজ সকল নেতাকর্মীর সন্ধান দাবী করছি অন্যথায় সরকারকে এর চরমমূল্য দিতে হবে।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপির গণঅনশন কর্মসূচী পালনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন উপরোক্ত বক্তব্য দেন।
সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, বর্তমান অবৈধ সরকার তার শাসনামলের সকল অবৈধ কর্মকান্ডকে প্রতিষ্ঠিত করতে বিরোধী দল বিহীন এক দলীয় বাকশালী শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে চায়। আর সে জন্যই এম ইলিয়াস আলী সহ একের পর এক বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও হত্যার মাধ্যমে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক বলেন, যে জাতিকে একাত্তুরে পাকিস্তানীরা দমিয়ে রাখতে পারে নাই, সেই জাতিকে গণতন্ত্রহীন একটি রাষ্ট্র কায়েম করতে গুম, খুন ও নির্যাতন করে সরকারের দিবাস্বপ্ন অতীতে যেমন সফল হয়নি তা এখনো হবে না।
রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচীর প্রথমেই জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে উপস্থিত হন। সভায় পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আইনজীবী, চিকিৎসক, শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও অংশ গ্রহণ করে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতমসদস্য ডা. শাহরিয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, আব্দুর রাজ্জাক, নাসির হোসাইন, আলী আহমদ, আব্দুল মান্নান, আজমল বক্ত সাদেক, হুমায়ুন কবির শাহীন, মিসবাহউল কাদির ফাহিম, মামুনুর রশীদ, ইকবাল বাহার চৌধুরী, সৈয়দ মাইনুদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আনোয়ার হোসেন, সালেহা কবির শেপী, এড. হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, অধ্যাপক ফরিদ আহমদ, সিদ্দিকুর রহমান পাপলু, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সৈয়দ সাফেক মাহবুব, নুরুল আলম সিদ্দিকী খালেদ, অধ্যাপক নিজাম উদ্দিন তরফদার, মাহবুবুল হক চৌধুরী, সাঈদ আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment