158
নিজস্ব প্রতিবেদক:সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী রবিবারের রাজধানী ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতা দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।
নিজে পাশে থাকতে না পারলেও নেতাকর্মীদেরকে সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
