163
সিলেটের খবর ডেস্ক:নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘উচ্চ আদালত জামায়াতকে সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন বলেছে। তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে। সে কারণে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আর জোট সঙ্গী অংশ নিতে পারবে না বলেই নির্বাচনে আসেনি।’
আজ শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক নির্বাচনী জনসভায় এ কথা বলে আওয়ামী লীগ সভানেত্রী।
আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নৌকা মার্কা আপনাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে নৌকা মার্কা জড়িত। এ মার্কাই আপনাদের ভোটের স্বাধিকার ফিরিয়ে এনেছে। উন্নয়ন করে আপনাদের ভাগ্যের পরিবর্তন করেছে। সে কারণে আমি আশা করি আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবেন।’
