159
নিজস্ব প্রতিবেদক
: ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে গণজমায়েত করার অনুমতি দেয়নি পুলিশ।
নাগরিক নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের উপ-কমিশনার মাসুদুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান।
‘মার্চ ফর ডেমোক্রেসি’ শেষে রাজধানীর নয়াপল্টনে গণজমায়েত করতে চেয়েছিল বিরোধীদলীয় জোট। কিন্তু অনুমতি মিলল না তাতে।
