নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন- বনপা’র সিলেট বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারন সভা রোববার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে সিলেট এক্সপ্রেস ডট কম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বনপার কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলাপ আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
সভায় নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা করেন বনপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ। কেন্দ্রিয় সদস্য আব্দুল মোহিত দিদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নিজাম ইউ জায়গীরদার, মেহেদী কাবুল, গোলজার আহমদ হেলাল, আফরোজ খান, রুহুল আমিন নগরী, সাইফুর রহমান তালুকদার, কামরুল ইসলাম, নিজামুল হক লিটন প্রমুখ।
বনপা’র নবগঠিত সিলেট বিভাগীয় কমিটির কর্মকর্তারা হচ্ছেনঃ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিলেটের সকাল ডট কম), সিনিয়র সহ সভাপতি কামকামুর রাজ্জাক রুনু (সিলেট বার্তা২৪ ডট কম), সহ সভাপতি নিজাম ইউ জায়গীরদার (সিলেট সংবাদ ডট কম), সাধারন সম্পাদক মেহেদী কাবুল (সিলেটের সময় ডট কম), সহ সাধারন সম্পাদক সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট ডট কম), কোষাধ্যক্ষ রুহুল আমীন নগরী (সিলেট রিপোর্ট ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত দিদার (সিলেট এক্সপ্রেস ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরোজ খান (সিলেট নিউজ ওয়ার্ল্ড ডট কম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক একে রহিম (ডেইলি সিলেট ডট কম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক (সিলেট২৪ নিউজ ডট কম)।
সদস্য মুহিত চৌধুরী (দৈনিক সিলেট ডট কম), মোহাম্মদ গোলজার আহমদ হেলাল (সিলেটের খবর২৪ ডট কম), খালেদ আহমদ (সিলেট নিউজ২৪ ডট কম), মাহবুব রশীদ (কানাইঘাট নিউজ ডট কম), সৈয়দ মুনতাহির রিমন (বাংলা ডাক ডট কম), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (ফাস্ট সান২৪ ডট কম), নিজামুল হক লিটন (লাইভ নিউজ২১ ডট কম), মোহাম্মদ কামরুল ইসলাম (বিডি২৪ সংবাদ ডট কম) ও আমিনুল ইসলাম মাহমুদ (সিলেট ওয়াচ২৪ ডট কম)।
