নয়াসড়ক থেকে প্রকাশ্য দিবালোকে ২২ লাখ টাকা ছিনতাই

by News Room
সিলেট নগরীর নয়াসড়ক থেকে ফতেহপুর চা বাগানের মালিকের ছেলে ইয়াহিয়ার কাছ থেকে ২২ লাখ টাকা  ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইয়াহিয়া জানান, সোমবার বেলা সোয়া ৩টার দিকে শাহজালাল দরগা গেট সংলগ্ন এবি ব্যাংক থেকে ২২ লাখ টাকা তোলে বাসার উদ্দেশ্যে রওনা হন। । তিনি নয়াসড়ক পৌঁছা মাত্র ৭/৮টি মোটরসাইকেলে আসা ২০/২২ জন যুবক কারের গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রে মুখে কারের গ্লাস ভেঙে টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। তার প্রাইভেট কারের নম্বর (চট্টমেট্রো গ ১১-৪৪১০)। নগরীর পুরানলেন এলাকার বি- ব্লকের ১নং বাসা তার।

You may also like

Leave a Comment