ফিলিস্তিনি তরুণী আসয়াদ বিশ্বের সর্বকনিষ্ঠ চিকিৎসক

by News Room

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে কম বয়সী চিকিৎসক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ফিলিস্তিনি তরুণী ইকবাল আসয়াদ।

সাধারণত মেডিসিনের ওপর চিকিৎসা শাস্ত্রে গ্রাজুয়েশন সম্পন্ন করতে ৩০ বছরের কাছাকাছি সময় লাগে। কিন্তু মাত্র ২০ বছরেই তা সম্পন্ন করে রেকর্ড গড়েছেন আসয়াদ।

কর্নেল ইউনিভার্সিটি কাতার শাখা থেকে মেডিসিনের ওপর গ্রাজুয়েশন সম্পন্ন করেন এই তরুণী। প্রথম স্থান দখল করে মাত্র ১২ বছর বয়সে স্কুলের পাঠ সম্পন্ন করা আসয়াদ বায়োক্যামিস্ট্রি ও ম্যাথমেটিকসে মাস্টার্সও শেষ করেছেন।

একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে পরবর্তী শিক্ষার জন্য তার যুক্তরাস্ট্রের ওহিও যাওয়ার কথা রয়েছে।

দখলদার ইসরাইলের কাছে বাস্তু হারানো এই ফিলিস্তিনির জন্ম হয়েছে লেবাননে। প্রায়শই উদ্বাস্তু শিবির পরিদর্শনে যেতেন তিনি। আর সেখান থেকেই হয়তো চিকিৎসক হওয়ার প্রেরণা।

You may also like

Leave a Comment