ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন, আইএইচটি সিলেটের কমিটি গঠন; মাহিদ সভাপতি, আশরাফ সম্পাদক

by News Room

সিলেট ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সর্ব-সম্মতিক্তমে ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশন, আইএইচটি সিলেটের কমিটি গঠন করা হয়।

শুক্রবার নগরীর সুবিধবাজারস্থ একটি হোটেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জালালবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চীফ ফিজিওথেরাপিষ্ট মোঃ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট আনন্দ বনিক, আল হারামাইন হাসপাতালের চীফ ফিজিওথেরাপিস্ট ডাঃ সুব্রত কুমার সিনহা, মাউন্ট এডোরা হাসপাতালের চীফ ফিজিওথেরাপিস্ট মোঃ সোহেল আহমদ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট মোঃ রাসেল আহমদ প্রমুখ।

আলোচনা পরবর্তী ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশন আইএইচটি সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোঃ মাহফুজুর রহমান মাহিদ কে সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক, লায়েক আহমদ জামিল কে সাংগঠনিক সম্পাদক এবং মাহবুব উদ্দিন কে অর্থ সম্পাদক করে প্রাথমিক কমিটি গঠন করা হয়। ঈদ উল ফিতর পরবর্তী পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটিতে শাহাদাত হোসেন কে সহ-সভাপতি ও সুজিত দাস কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

জুনায়েদ / সিলেটের খবর

You may also like

Leave a Comment