210
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার সরিষপুরস্থ একতা একাডেমির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক আবু উবায়েদ মিলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ মে সোমবার একাডেমি প্রাঙ্গনে বিদ্যালয়ের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও শিক্ষাণুরাগী, বিদ্যালয়ের ওয়াশ ব্লক দাতা জনাব আবু উবায়েদ মিলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরানুল হক ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনাব শিপলু আহমদ, একতা একাডেমি ছাত্র কল্যাণ তহবিলের সভাপতি জনাব বশির আহমদ বাবুল, জনাব মখলিছুর রহমান সহ সহকারী শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
