দরিদ্র মানুষের মাঝে বন্ধু মহলের ইফতার বিতরণ

by News Room

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ‘বন্ধু’ মহল’র পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ২৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও রুমেল মেডিকেল হলের স্বত্বাধিকারী রুমেলআলী, ৩০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রুহুল করিম রাজন, রুজি ওভারসিজের স্বত্বাধিকারী দুলাল আহমদ, চন্ডিপুলস্থশুভেচ্ছা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী নিজাম আহমদ, নাজিম উদ্দিন, জাকারিয়া জনি, ইমরান আহমদ, কাউসার আহমেদ, বাবলুমিয়া, হিরু খান, রিপন (দক্ষিণ সুরমা থানা), এনাম আহমেদ, সাংবাদিক আজমল আহমদ রুমন প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment