সিলেটের খবর ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি হবে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে। কিন্তু আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মারার কালচার শুরু করে। এটা দুঃখজনক। এই অপরাজনীতির আর পুনরাবৃত্তি হবে না।’
মঙ্গলবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সারা বছর সবার জীবন সুন্দরভাবে কাটুক এই কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি পর থেকে প্রায় ৯০-৯২ দিন জুলুম অত্যাচারের কম ঘটনা ঘটেনি। বাসে ও ট্রেনে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।’শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর পুনারাবৃত্তি হবে না। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করায়, প্রতিরোধ গড়ে তোলায় এর উত্তরণ ঘটেছে।’
দেশের সাফল্যের কথা তুলে ধরে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এই সাফল্যের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী।
