ইকবাল আহমদ , ষ্টাফ রিপোর্টার: গত ১২ এপ্রিল ২০১৫ রোববার বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের(পি আইডির) মিলনায়তনে অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যসোসিয়েশন-(বনপা’র) উদ্যোগে বাংলাদেশের উন্নয়নে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তফা জব্বার,তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুল আলম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ।এসময় সিলেটের অনলাইন নিউজপোর্টালের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি,দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এ্যাডভোকেট গোলজার আহমদ হেলাল। বনপা’র সহ-সভাপতি ও কক্সবাজার নিউজ ডটকমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপা’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল, বিশের বাঁশি ডটকমের সম্পাদক শুভাষ সাহা, বাংলাপোস্ট বিডি ডটকমের সম্পাদক এম আলী হোসেন (চট্টগ্রাম), বিডি টুয়েন্টি ফোর লাইভ ডটকমের সম্পাদক আমিরুল ইসলাম আসাদ (ঢাকা), উত্তরা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ তারেকউজ্জামান খান (প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ), আজকের সিলেট ডটকমের প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার (সিলেট), উত্তর বাংলার ডটকমের সম্পাদক মুরাদ মাহমুদ (রংপুর), বাঘা নিউজ ডটকমের সম্পাদক সেলিম ভান্ডরী (রাজশাহী),সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ প্রমুখ।সভায় গোলজার আহমদ হেলাল তার বক্তব্যে মাননীয় মন্ত্রী কে সিলেটের অনলাইন নিউজপোর্টাল ও সিলেট অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে সময় উপযোগী করে অনলাইন গণমাধ্যম নীতিমালা চূড়ান্তকরণে গণ-মাধ্যম বান্ধব ,সরকারের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ’র ঐকান্তিক প্রচেষ্টা কে ধন্যবাদ জানান।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বনপা’র মতবিনিময় সভায় সিলেট অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল
263
previous post
