বনপা’র বিরুদ্ধে বিষোদগারের প্রতিবাদ

by News Room

সংবাদ বিজ্ঞপ্তি : ‘নামসর্বস্ব, অনলাইন সম্পাদকদের সঙ্গে তথ্যমন্ত্রী’ শিরোনামে দ্যা রিপোর্ট ২৪ ও খবর ২৪ ডট নেট নামক দু’টি অনলাইন নিউজ পোর্টালের আপত্তিকর রিপোর্ট বনপা’র সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে। বনপা’র পক্ষ থেকে আমরা এ ধরণের কুরুচিকর ও ধৃষ্টতাপূর্ণ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  এ প্রতিবেদনে শুধু বনপা’কে নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য তথ্যমন্ত্রী মহোদয়কেও অবজ্ঞা করা হয়েছে। স্বাধিনতা বিরোধী, কুচক্রি, তেলবাজ, কালো টাকার মালিকদের পোষ্য কথিত সাংবাদিকদের পক্ষেই এ ধরণের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা সম্ভব।  সারাদেশের শত শত দেশপ্রেমিক গণমাধ্যম কর্মীদের হাতে গড়া অনলাইন নিউজ পোর্টালগুলোর সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন’ (বনপা) ইতিমধ্যে গণমানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাই ভূইফোঁড় কালো টাকাওয়ালাদের শঙ্কার কারণ। ওরা চেয়েছিলো মাত্র কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের মালিক অনলাইন সংবাদ মাধ্যমকে তাদের নিয়ন্ত্রনে রাখতে।  বনপা’র আন্দোলনের মুখে তাদের সেই হীন উদ্দেশ্য আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই রোষেই দ্যা রিপোর্ট ২৪ ও খবর ২৪ ডট নেটের মতো কথিত নিউজ পোর্টাল জনস্বার্থ বিরোধী এ ধরণের আপত্তিকর প্রচারনায় নিয়োজিত।  ‘বনপা’ কি এবং কেন? একটু পেছনে ফিরে দেখা যাক। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ‘শিঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন গণমাধ্যম’ শিরোনামে দেশের কয়েকটি নিউজ পোর্টালে নিউজ প্রচার করে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে উদ্দেশ্যমূলক ভাবে আতঙ্ক ছড়ানো হয়েছিলো। এধরণের উদ্দেশ্যমূলক তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদ্দেশ্যে বনপার আত্মপ্রকাশ। এক এক করে দ্রুততম সময়ের মধ্যে প্রায় তিন শতাধিক অনলাইন নিউজ পোর্টাল যৌথভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে।  এরই প্রেক্ষিতে গণ-মাধ্যম বান্ধব সরকারের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনলাইন গণ-মাধ্যম নীতিমালা-২০১২ বাতিল ঘোষণা করে বাস্তবসম্মত নীতিমালা তৈরী করার জন্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। ওই কমিটিতে সদস্য রাখা হয় বনপা’র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপনকে।  তাঁরই প্রস্তাবে ৫ লক্ষ টাকার পরিবর্তে নাম মাত্র রেজিষ্ট্রেশন ফি ধার্যের সুপারিশ করে “অনলাইন গণ-মাধ্যম নীতিমালা-২০১৪”  নামে  সরকারের কাছে জমা প্রদান করা হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় প্রহর গুনছে।  কিন্তু দু:খজনক হলেও সত্য কালো টাকার মালিক আর অসৎ ব্যক্তিদের উদ্দেশ্য সফল না হলেও তারা বসে নেই। বনপা’র আন্দোলন সফল হতে দেখে তারা ঈর্ষান্বিত। এখনো তারা নানাভাবে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। শতশত জনবান্ধব অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে অবস্থানকারী মুখোশধারী ওই সব শয়তানদের বিষদাঁত ভাঙ্গার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে  অনলাইন নিউজ পোর্টাল মালিক/সম্পাদকদের জাতীয় সংগঠন  ‘বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসেসিয়েশন’ (বনপা)।আর এ কারণেই প্রতিদিন নতুন নতুন নিউজ পোর্টাল সংযুক্ত হচ্ছে বনপা’র নীতিগত আন্দোলনের সাথে। দিন দিন বাড়ছে বনপা’র সদস্য সংখ্যা।

You may also like

Leave a Comment