218
স্টাফ রিপোর্টার:নাশকতার মামলায় অভিযুক্ত আসামি এডভোকেট নুরুল আমিন এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন সিলেটের জননিরাপত্তা আদালত।আদালত সুত্রে এ তথ্য পাওয়া যায়। অভিযুক্ত আসামীর আইনজীবি এডভোকেট ইমাম উদদীন খান জানান,বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলিগের চৌকিদখীস্হ অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরন এর অভিযোগে সরকার দলীয় লোক বাদী হয়ে এয়ারপোর্ট থানায় জি আর ২৪২/১৮ দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা তদন্তের পর বিচারের জন্য প্রথমে বিভাগীয় স্পেশাল জজ আদালতে ও বর্তমানে জননিরাপত্তা আদালতে বিচারাধীন বিশেষ ক্ষমতা ৫৪/১৯ নং মামলায় এডভোকেট নুরুল আমিন পর পর দুটি তারিখের বিনা প্রতিকারে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফ্তারী পরওয়ানা জারী করেন মাননীয় জননিরাপত্তা আদালতের বিচারক।
