ছাতক একতার উপদেষ্টা মাসনুনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

by News Room

ডেস্ক নিউজ: ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র উপদেষ্টা পরিষদের সদস্য ও ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সহ-সভাপতি হাফিজ মোঃ মাসনুন চৌধুরীর পিতা, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ চৌধুরী (বড় হুজুর) রবিবার বিকাল ৩.১৫ ঘটিকার সময় ফ্যাক্টরির নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জকিগঞ্জী হুজুর নামে এলাকায় পরিচিত ছিলেন। মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ চৌধুরীর জানাজার নামাজ সিমেন্ট ফ্যাক্টরি ক্লাব সংলগ্ন ঈদগাহ মাঠে তারাবি নামাজের পর প্রথম জানাযা রাত ১০ টায় এবং দ্বিতীয় জানাযা সারে ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় জানাযা জানাজা কাল সকাল ১১ টায় জকিগঞ্জে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন হাফিজ মোঃ মাসনুন চৌধুরী। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ও ছাতক একতা ফ্রেন্ডস্টাফের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক তানভীর আহমদ জাকির। তিনি শোক বার্তায় বলেন, পবিত্র রমজান মাসের উসিলায় আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাকে যেন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সহিবার ধৈর্য ধারন করার তাওফিক দান করেন। জানাযায় একতা শিল্পী গোষ্ঠী’র ও ছাতক একতা ফ্রেন্ডস্টাফের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment