497
সিলেটের বালাগঞ্জে ওয়াজ মাহফিলের আয়োজনের নামে মিথ্যা প্রচারণা ও সম্মানহানির অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সেই মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আবুল কাশেম এ নির্দেশ দেন। মামলার শুনানির সময় উপস্থিত ছিলেন তাহেরি।
এর আগে গত ২৪ মার্চ বালাগঞ্জের কয়েকজনসহ সিলেট, হবিগঞ্জ ও বি-বাড়িয়ার ১৫ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের আবেদন করেন তিনি।
