জৈন্তার বিশিষ্ট মুরব্বী সাবেক ইউপি সদস্য আঃ হকের ইন্তেকাল: দাফন সম্পন্ন

by News Room

আল মাসুম,জৈন্তাপুর থেকে:

বৃহত্তর জৈন্তার ঐতিহ্যবাহী সালিশ সমন্বয় কমিটি ১৭ পরগনার অন্যতম মুরব্বী ও সাবেক ইউপি সদস্য জৈন্তাপুর উপজেলার চাল্লাইন নিবাসী আলহাজ্ব আব্দুল হক মেম্বার(৮০) বৃহষ্পতিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের সময় নিজ বাসস্থানে ইন্তেকাল করেন।তিনি বৃহত্তর জৈন্তার নিরীহ নির্যাতীত মানুষের আশা আকাঙ্কার মূর্ত প্রতিক।প্রবীন এ মুরব্বীর ইন্তেকালে এলাকাবাসী একজন সামাজিক নেতা,রাজনিতীবীদ,শিক্ষাবিদ,ধর্মপ্রান ব্যাক্তিকে হারাল।মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগাহী রেখে গেছেন।আজ দুপুর ২ টা ত্রিশ মিনিটের সময় তার গ্রামের স্কুল মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে জানাযা সম্পন্ন হয়।জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ আহমদ আলী,মাওঃ জিল্লুর রহমান,মাওঃ হাবিবুর রহমান,দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম,সাবেক চেয়ারম্যান কামাল আহমদ,উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ,কানাঘাট পোরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন,ডাঃ এম এ মতিন,জেলা বিএনপি সভাপতি নুরুল হক,সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম প্রমুখ ।

You may also like

Leave a Comment