বিয়ের আগের দিন জৈন্তাপুরে যুবক নিখোঁজ

by News Room

স্টাফ রিপোর্ট : জৈন্তাপুরে বিয়ের আগের  দিন এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । নিখোঁজ হওয়া যুবকের  নাম হারিস উদ্দিন।
সে উপজেলার গর্দ্দনা গ্রামের ব্যবসায়ী মাহমুদ মিয়ার বড় ছেলে । পারিবারিক সুত্রে জানা যায়, আজ শুক্রবার হারিস উদ্দিনের বিয়ের তারিখ  ছিল।
গোয়াইনঘাট উপজেলার বারকিপুর গ্রামের মৃত মুহম্মদ আলীর কন্যা রুকসানা বেগমের  সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হওয়ার কথা ছিল । যথারীতি উভয় পরিবার বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু বিধি বাম। গতকাল বৃহস্পতিবার বিয়ের কেনাকাটা ও শহরস্ত বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ জানাতে সকালে হারিস
উদ্দিন বাড়ি থেকে  সিলেট শহরের উদ্দেশ্যে বের হয়। রাত অবধি বাড়ি না ফেরা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১৫৩৭৯০৩১ বন্ধ থাকায়
পিতা মাতা ও পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান । এ ব্যাপারে গতকাল রাতেই জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়রী এন্ট্রি করা হয়েছে যাহার নং
৮৩৫ ।জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সিলেটের খবর২৪.কম কে বলেন ,জিডি হয়েছে।আমরা বিষয়টি দেখছি।এ ব্যাপারে হারিসের ভাই নাজির বলেন,আমরা খুবই আতংকগ্রস্ত।প্রশাসন,পুলিশ ও  RAB কে অবহিত করা হয়ছে।এ দিকে উভয় পরিবারে আজ আনন্দের বদলে বিষাদের ছায়া নেমেছে।

You may also like

Leave a Comment