জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওর্য়াডে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

by News Room

শামীম আহমদ, জৈন্তাপুর থেকে: সিলেট জেলা পরিষদ নিবার্চন আগামী ২৮ডিসেম্বরে  অনুষ্টিত হবে। জৈন্তাপুর উপজেলা পরিষদ এবং  জৈন্তাপুর উপজেলার ৫টি ও সিলেট সদর উপজেলা থেকে ৩টি সহ মোট ৮টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়ছে ৪ নং ওয়ার্ড।
জৈন্তাপুর থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু
করছেন।সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন আদায়ে দলের নীতি নির্ধারক মহল ও ভোটারদের নিকট
ধর্ণা দিচ্ছেন। নিবার্চনে জয় নিজ ঘরে তুলে নেয়ার জন্য প্রার্থীরা ভোটারদের বিভিন্ন কৌশলে মন
জয় করতে চেয়েছেন। কেউ ইউনিয়ন পরিষদে গিয়ে, কেউ ফোনে আবার কেউ বাড়িতে গিয়ে।
জেলা পরিষদের ৪নং ওয়ার্ড জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর,  দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল এবং সিলেট
সদর উপজেলার খাদিম নগর, খাদিমপাড়া ও টুলটিকর ইউনিয়ন নিয়ে গঠিত।এ ওয়ার্ডে ভোটারের
সংখ্যা মোট ১০৭ জন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মাঠে রয়েছেন দরবস্ত  ইউনিয়নের সাবেক চেয়ারম্যন
জৈন্তাপুর উপজেলা আওয়ামীলিগের সহ- সভাপতি  কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এন পি নেতা মুহিবুল হক মুহিব,জৈন্তার  কৃতিসন্তান  সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ও দৈনিক আলোকিত
সিলেট এর ব্যবস্থাপনা  সম্পাদক গোলজার আহমদ হেলাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ আহমদ,উপজেলা বি এন পির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন এম এ মতিন , মহিলা সংরক্ষিত
ওয়ার্ডের জৈন্তাপুর থেকে একমাত্র সদস্য প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন নিজপাট ইউনিয়নের ডা:
ইলিয়াছ আহমদের মেয়ে তাসলিমা আক্তার ।

You may also like

Leave a Comment