কাওছার আদিল চৌধুরী,ফ্রান্স থেকে :গত সোমবার ২৫ শে মার্চ প্যারিসের ক্যাতসীমা এলাকায় বটতলা রেস্টুরেন্টে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের ২০২৪-২৫ এর নতুন কার্য কমিটির পরিচিতি ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় হেনু মিয়াকে সভাপতি , আলি হোসেন কে সাধারণ সম্পাদক ও আহমেদ হোসেনকে অর্থ সম্পাদক করে ৮১ সদস্যের ২০২৪ মেয়াদের কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সদস্য মাহবুবুল হক কয়েস।
ফ্রান্সে বসবাসকারী সিলেটি প্রবাসীদের নিয়ে ২০১৭ সালে গঠিত হয় এই সংগঠনটি। এটি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি প্রবাসী শাখা। প্রতি বছরের ন্যায় এবারও এই কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন। ৮১ সদস্য নিয়ে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়. এই ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত সামাজিক রাজনৈতিক নেতারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে নতুন কমিটির সদস্যরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি চা পার্টির আয়োজন করা হয়। প্যারিসের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় রাজনীতিবিদ সমাজকর্মী ও সাংবাদিকদের একটি মিলনমেলা পরিণত হয় সভা এবং ইফতার পার্টি।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন কমিটির ইফতার মাহফিল ও পরিচিতি সভা
153
