যথাযোগ্য মর্যাদায় সিলেট অনলাইন প্রেসক্লাবের মহান স্বাধীনতা দিবস উদযাপন

by News Room

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ক্লাব সদস্য নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্লবের সিনিয়র সহ সভাপতি গুলজার আহমদ হেলাল, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহিদুর রহমান জুয়েল,আব্দুল হাসিব, ক্লাব সদস্য তাসলীমা খানম বিথী,তারেক আহমদ খান,আলমগীর আলম প্রমুখ।

ক্লাব সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেনে মাজহারুল ইসলাম সাদি,শ্রী আশীষ দে,মশাহিদ আলী, জসিম উদ্দিন,লোকমান হাফিজ, ময়নুল ইসলাম আবীর, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এম ওয়াহীদ চৌধুরী। সভায় বক্তারা বাংলাদেশে মহান স্বাধীনতা সংগ্রামের স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল শহীদদের স্মরণ করা হয়। পরে মহান আল্লাহর কাছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ দেশের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

You may also like

Leave a Comment