187
ওহে পুরুষ! কান পেতে শোন
শত আর্তনাদের বাণী
“অশ্রুতে” আজ সিক্ত কেন?
নারীর হৃদয় খানি!
ছায়ার মতন, ছড়িয়ে আছে
মানুষ রুপী পশু
ওদের থেকেও পায়না রেহাই
ছোট বাচ্চা শিশু।
হাস্যকর কি হয়না মনে
তোমাদের সাধু বুলি?
উপদেশ আর দিওনা মোদের
পারলে করো, পশুদের বুকে গুলি।
আখেরাতে সুখ পাবার জন্পর্দাই কি মুখ্য?
সমাধান হবে, সংযত হলে
পশুদের দুটি চক্ষু।
ধর্মের নামে করো ভন্ডামি, গুড়ামি
কন্টেতে কুৎসিত, দৃষ্টিতে চূরামী,
উপচে পড়ে পশুদের প্রতি ঘৃন্য মনোভাব
মুছে যাবে গ্লনি, তৈরি করো
পরিচ্ছন্ন স্বভাব
ঘাড় ফেরালেই, যায় যে দেখা
নরখাদক কিছু
শত পর্দায়, বন্দি হলেও নেবেই ওরা পিছু
মনে করি আমি, বাহিরের চেয়ে
মনের পর্দাই বড়
আগে তেমাদের মনকে বিশাল
সাগরের মত গড়ো।
