পুনর্বিবেচনার সুযোগ আছে কিনা, শুনছে পূর্ণাঙ্গ বেঞ্চ

by News Room

বুধবার বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়।

সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি শুরু হয়।

ওই সময়ই কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানান, তারা আগের রাতে চেম্বার বিচারপতির কাছে একটি ‘রিভিউ’ আবেদন জমা দিয়েছেন।

রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ বাড়ানোরও আবেদন করেন আসামির আইনজীবীরা।

এরপর বেঞ্চ সাড়ে ১১টায় আবারো শুনানির সময় রেখে জানায়, চেম্বার বিচারপতি সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থগিতাদেশ দিলেও আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই আদেশই বহাল থাকবে।

You may also like

Leave a Comment