করোনা প্রতিরোধে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর

by News Room

সিলেটের খবর ডেস্কঃ  করোনা প্রতিরোধে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলাম এ তথ‌্য জানান।

স্বাস্থ‌্য সচিব জানান, প্রধানমন্ত্রী দেশবাসীকে জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

স্কুল কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, ‘প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

You may also like

Leave a Comment