স্টাফ রিপোর্ট:ফুটপাতের সন্ত্রাসী হকারদের নির্মম আঘাতে নিহত গোয়াইনঘাট সরকারী কলেজের মেধাবী ছাত্র নজরুল ইসলাম মুন্নার খুনীদের ফাঁসীর দাবীতে আজ বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল।উন্নয়ন ফোরামের সভাপতি শ্রমিকনেতা সাংবাদিক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ছাত্র পরিষদ নেতা রিয়াজ উদ্দিন বাবুল,সাবেক ছাত্রনেতা আহমদ আল মাসুদ,সাংবাদিক লোকমান হোসাইন,আশরাফুল আলম ফুয়াদ প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।মানববন্ধনে গোয়াইনঘাট ছাত্র পরিষদ,নজরুল ইসলাম মুন্না স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা ঘোষণা করে প্রতিবাদে অংশ নেয়।
