মুহিত চৌধুরীর মায়ের ইন্তেকালে অনলাইন প্রেসক্লাবের শোক

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি কবি মুহিত চৌধুরীর মা সুলতানা নূর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

এই মহীয়সী নারীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব। এক শোক বার্তায় প্রেসক্লাব সহ সভাপতি গোলজার অাহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ অাহমদ মকসুদ মরহুমার বিদেহী অাত্তার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বাদ জোহর নগরীর অাখালিয়াস্থ তপবন জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । বাদ মাগরীব বিয়ানীবাজারস্থ নিজ বাড়ীতে জানাযা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

You may also like

Leave a Comment