ফেরারী ফরহাদের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় কমেডিনির্ভর টেলিফিল্ম ‘ভাল তো ভাল না?’। টেলিফিল্মটি ঈদের দ্বিতীয় দিন মোহনা টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে। টেলিফিল্মটিতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, মিলন ভট্ট ও অহনা রহমান।
পুরান ঢাকার একটি বাড়ির গল্প নিয়ে নির্মিতি হয়েছে টেলিফিল্মটি। এ টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, এর গল্প খুব চমৎকার, ঈদে আমার সবচেয়ে ভাল টেলিফিল্মে হবে ‘ভাল তো ভাল না?’। অহনার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। ও অনেক ভাল অভিনয় করে।
অহনা বলেন, অভিনয় করে অনেক ভাল লেগেছে। শুধু একটা কথা বলবো এটি আমার জীবনের সেরা হাসির নাটক হবে বলে আশা করছি।
পরিচালক বলেন, সাব্বির ভাই আমার নাটকে প্রথম কাজ করলেন। অহনা আমার পরিচালনায় প্রথম নাটকে অভিনয় করেছিলেন ২ বছর আগে। এই টেলিফিল্মেটিতে অনেক মজা করে কাজ করেছি। দুজনকে একসঙ্গে নিয়ে প্রথম কাজ করেছি আমি। এটি দুর্দান্ত একটি কমেডি টেলিফিল্ম হবে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে ।
টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন, পিয়াল হাসান , আব্দুল্লাহ রানা, তানভীর মাসুদ, আজাদ, আফজাল খান ও আঁখি।
