ঈদ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসছে এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মল্লিকার নবম একক অ্যালবাম ‘প্রেমের দীর্ঘ পথ’। অ্যালবামের গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশবরেণ্য সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল।
অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। অ্যালবামের গানগুলোর শিরোনামগুলো হলো ‘বৃষ্টি ঝড়ো ভগ্ন হূদয়’, ‘হাতে রাখ অধরা হাত’, ‘আমার কেউ নেই’, ‘কখনো রোদ কখনো বৃষ্টি’, ‘উদাসী হাওয়া’ এবং ‘হে বীর’।
অ্যালবামটি সম্পর্কে মল্লিকা বলেন, ‘আমার অনেক কষ্টের ফসল ‘প্রেমের দীর্ঘ পথ’। গ্রাম-বাংলার প্রতি ভালোবাসা থেকেই অ্যালবামটি করা। অ্যালবামটিতে আধুনিক, ক্লাসিক্যাল, দেশাত্মবোধক ও মেলোডি ধাঁচের গান রয়েছে। চেষ্টা করেছি ভালো গান করার। জানি না কতটা পেরেছি। শ্রোতারাই ভালো বলতে পারবেন। আশা করি, সব বয়সের শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।’
তিনি বলেন, আমি কমার্শিয়াল গানে বিশ্বাসী নই। আমার ইচ্ছা কিছু ভালো গান করার। যেসব গান আমার মৃত্যুর পরও আমাকে বাঁচিয়ে রাখবে।
