ডেস্ক: ইরানে ছোট আকারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহী নিহত এবং ৯ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে হতাহতের সর্বশেষ এই সংখ্যা জানান পরিবহন প্রতিমন্ত্রী আহমদ মাজিদি।
প্রাথমিক খবরে বলা হয়েছিল, বিমানটির ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাধ বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিমানটি তেহরান থেকে তাবাস শহরের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
তাবান এয়ারলাইন্সের ইরান-১৪১ নামের ওই বিমানটি অভ্যন্তরীণ রুটে চলাচল করতো।
ইউক্রেনের প্রযুক্তিগত সহায়তায় ইরান নিজেই এ ধরণের বিমান তৈরি করে থাকে।
পুরাতন বিমান এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে ইরানে অনেক বিমান দুর্ঘটনা ঘটেছে।
গত ২৫ বছরে ইরানে ২০০ এর অধিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২,০০০ আরোহী নিহত হয়েছে।
সূত্র: এপি, বিবিসি
