আলমগীর হুসাইন;–
অবুজ বেলার সপ্ন গুল আর ধরা দেয় না
তারোন্যের দুহাই দিয়ে যুক্তির তরে পালিয়ে বেড়ায়।
নিয়ে চলে সাধারণ অতীত থেকে সুদুরে
যে খান থেকে অবুজ বেলার সপ্ন হারিয়ে ছিলাম।
কোনো অপরাধে নয় বাস্তবতার নিরীখে
দেশ থেকে দেশান্তরে ঘুরে ফিরেছি-
শৈসবের কোনো সপ্ন সাথীকে হারিয়ে হতবাক।
কখনো হাভাত- কখনো নিঃসঙ্গ জীবন নিয়ে
অন্তহীনের এই পথ চলা।
কিসের গ্রাম কিসের শহর-
অসংখ্য বন্ধু আছে সব জায়গা জুরে
কিন্তু এখনো নিঃসঙ্গতার নতুন যন্ত্রনা
অবুজ বেলার সপ্নগুলো আর ধরা দেয়না।
কত নদী পাহাড় পর্বত আজ ও সেই স্মৃতির বিন্দু
স্রুতের টানে কত কিছু ভেসে চলে এ দিক সে দিক।
মলিন জামা গুলোতে মায়ের হাত লাগলে
ধব – দবে সাদা নতুনের মত হয়ে যেত।
খুকার খুজেঁ কখন পাগল প্রায় সবাই
এখন আর সেরকম সপ্ন নেই, কিছুই বাস্তব নয়।
আজ কাল দিন দুপুরে ঘুমের ঘুরে এখন ও খুজিঁ
বিশাল কুনো মনীষীর সন্ধান।
টিক আগের মতো করে কেউ আসেনা।
দোলনা থেকে কতো হাসি আর কান্না শুনিয়েছি
এখন কি আর কেউ দরদ ভরে তা শুনবে?
না, আমি ও তা শুনাতে চাইনা ।
অবুজ বেলার সপ্ন গুলো আর ধরা দেয়না
তারোন্যের দুহাই দিয়ে যুক্তির তরে পালিয়ে বেড়ায়।
