120
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমানসহ ডিবি পুলিশের চার সদস্য ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। বাকি তিন ডিবি সদস্য হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ, কনস্টেবল সেলিম ও জাফর। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ চার ডিবি পুলিশকে ধরে নেয়ার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে তাদের সঙ্গে সঙ্গে আলোচনা চলছে।’
তবে ঠিক কী কারণে তারা সেখানে গিয়েছিল বা কেন তাদের বিএসএফ ধরে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
