বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন স্বাধীনতার দীর্ঘ চুয়াল্লিশ বছর অতিক্রান্ত হলেও বিভাজনের রাজনীতির কারনে এদেশের জনগন স্বাধীনতার কাঙ্খিত সুফল ভোগ করছে না। তিনি বলেন স্বাধীনতার মূল মন্ত্র ছিল ক্ষুধা, দারিদ্র মুক্ত ও বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ জাতিকে উপহার দেয়া। সুদীর্ঘ নয় মাসব্যাপী মহান মুক্তি সংগ্রামের ফলে অর্জিত এই বাংলাদেশের জনগনের মুখে হাসি ফোটাতে শাসকদলকে সংকীর্ণ দলীয় মানসিকতার উর্ধ্বে উঠে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মাওলানা এটিএম শামসুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সমাজকল্যান সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রমবিষযক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসাইন।
সভায় মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত নারী-পুরুষদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়।
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে : হাফিজ আনওয়ার হোসাইন খান
156
previous post
