বঙ্গভবনে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

by News Room

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির জ্যেষ্ঠ ২১ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।বুধবার দুপুরে বঙ্গভবনের ডেসপাস রাইডার রফিকুল ইসলাম বাবু এ আমন্ত্রণপত্র নয়াপল্টনের বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান।তবে কার্যালয়টি তালাবদ্ধ থাকায় তিনি তা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।দিদার জানান, ‘একটি খাকি রংয়ের খামে আসা ২১টি আমন্ত্রণপত্র গ্রহণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতাদের নামে এগুলো ইস্যু করা হয়েছে।’বিএনপি চেয়ারপারসনের নামেও আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেস উইংয়ের অপর সদস্য শায়রুল কবির খান।

You may also like

Leave a Comment