মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ গোয়াইনঘাটে বিভিন্ন অনুষ্ঠান’র মাধম্যে দিবসটি পালিত হচ্ছে

by News Room

‘
মনজুর আহমদ, গোয়াইনঘাট থেকেঃ
আজ ২৬শে মার্চ, মুক্তিপাগল বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। তাই এ দিনকে বলি ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ বাংলাদেশের সর্বোচ্চ মহামান্বিত দিন। ১৯৭১ সালের আজকের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বাংলার দামাল ছেলেরা স্বধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে তারা জাতিকে দিয়েছেন বিশ্বের বুকে একটি স্বাধীন মানচিত্র। মাতৃভ’মীর বুকে দাঁড়ীয়ে স্বাধীন ভাবে আজ আমরা লাল-সবুজের পতাকা ওড়ানোর সুযোগ পেয়েছি। রক্ত আর লাশের নদী পেরিয়ে আমরা পেয়েছি স্বাধীনতার সেই সোণার হরিণ, আজ আর কোন কান্না নয়, কোন বেদনা নয়। আজ আনন্দ, গৌরব ও অহঙ্কারের দিন। যাদের আত্মত্যাগে আজকের এতো আনন্দ, জাতী আজ তাঁদের স্মরণ করছে পরম শ্রদ্ধাভরে।
দিবসের সূর্যদয়ের সাথে সাথে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা বাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার ওসি এম এ হাই, ওসি তদন্ত মুহাম্মদ রুহুল আমিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসকাব সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এম এ মালেক, গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উল্যাহ প্রমূখ। এরপর একে একে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প থেকে শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্পস্তবক। সকাল ৭টায় আলীর গাঁও ইউনিয়নের উৎুহাত বদ্ধভ’মিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গোয়াইনঘাট প্রেসকাব ও আলীরগাঁও ক্রিড়া সংস্থার সভাপতি মনজুর আহমদ, সিকান্দার আলীসহ তিন জন বীর মুক্তি যুদ্ধা, গ্রামীণ ব্যাংক আলীরগাঁও ইউপি সাখার পরিচালক নূর উদ্দিন, এসইচপি’র শিল্পী ও সাংবাদিক ইলিয়াস আকরাম, যুব নেতা নূর আহমদ, হেলাল উদ্দিন, দেলওয়ার হোসাইন প্রমূখ। আজ গোয়াইনঘাটের বিভিন্ন স্কুল-মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের মাধমে দিবসটি উদ্যাপন করছে। সকাল ১০ টায় গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন রয়েছে।

You may also like

Leave a Comment