মানুষের সেবা করা একটি মহৎ কাজ। চিকিৎসা সেবা করা আরো মহৎ কাজের মধ্যে একটি। সেবার মন মানসিকতা নিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে যাত্রা শুরু করেছে পাইওনিয়ার হসপিটাল। আমাদের সকলের প্রত্যাশা চিকিৎসা সেবা হবে তাদের মূল উদ্দেশ্য। ২৬শে মার্চের মতো জাতির গৌরবজ্জল দিনে এ হাসপাতালের নবযাত্রা হয়েছে। গরীব দুখিদের চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে কাজ করবে এই হসপিটাল। পাইওনিয়ার হসপিটাল-এর নবযাত্রা উপলক্ষ্যে দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার নগরীর দরগাহ গেইটস্থ সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও পাইওনিয়ার হসপিটাল-এর পরিচালক ডা: ফজলুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইয়া, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, নাইওরপুল জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নাজিমউদ্দিন কাসিমী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশূ সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: শামসুর রহমান, শিশূ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মুজিবুল হক প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।
বক্তারা আরো বলেন, পাইওনিয়ার হসপিটাল-এর যাত্রা মূলত ২০০৮ সালে শুরু হয়েছিলো। বর্তমানে তা আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। উক্ত হাসপাতালে নতুন আঙ্গিকে ও বৃহত্তর পরিসরে সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আশা রাখি।
