কাওছার আদিল চৌধুরী ,প্রবাস প্রতিনিধি
বিভিন্ন ফ্রান্সে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ । পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল তারিখে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠানে ছিল মঙ্গল শোভাযাত্রা ,বৈশাখের গান ও নৃত্য ।এছাড়াও ছিল বৈশাখের অন্যতম আয়োজন পান্তা ইলিশ । অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি জামিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।
এদিকে ২১ এপ্রিল রবিবার প্যারিসের মার্কসধর্মি হলে স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ।প্রতিবছর জুরিস পার্কে অনুষ্ঠিত হলেও এবার অলিম্পিকের কারণে সেখানে না হয়ে এই হলে অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইবার মহাসচিব এনায়েতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন সহ অনেকে ।অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পী ইমরান ও ঝিলিক গান পরিবেশন করেন । এছাড়া অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী শিল্পীরা .।
অনুষ্ঠান শেষ শেষে লটারির মাধ্যমে বিজয়ী দর্শকরা লাভ করেন বিভিন্ন পুরস্কার ।এছাড়াও অনুষ্ঠান শেষে ছিল বিভিন্ন দেশীয় খাবারের আয়োজন।
দেশীয় সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়া এ অনুষ্ঠানের উদ্দেশ্য ।
