ফরমালিনের বিরুদ্ধে সচেতনতামূলক র‌্যালী ও সমাবেশ

by News Room
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ফরমালিন নামক বিষের হাত থেকে নতুন প্রজন্ম ও মানব সমাজ রক্ষা করতে মঙ্গলবার সিলেট নগরীতে র‌্যালী ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশ করা হয়।

র‌্যালী পরবর্তী সমাবেশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁন এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ফরমালিনের বিরুদ্ধে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সাময়িক ভাবে পরিচালিত না করে, সব সময়ের জন্য এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনসাধারণের উচিত হবে বাজারে ফলের সৌন্দর্য না দেখে ফল ফরমালিন মুক্ত কি না তা দেখে ক্রয় করা। এতে করে আমাদের নতুন প্রজন্মসহ মানব সমাজকে ক্যান্সারসহ মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি প্রশাসনের ফরমালিন পরীক্ষার সঠিক মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা চালু রাখা যাতে করে কোন গরীব ফল ব্যবসায়ী আর্থিক ভাবে কোন প্রকার ক্ষতির সম্মুখিন না হয়।

সংস্থার সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম, হাসান আহমদ নানু।

এতে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সাজোয়ার হোসেন খাঁন সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আহমদ আলী, মানবাধিকার কর্মী এম.এ হান্নান, এবাদুর রাজা চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী, ডা. আতিকুর রহমান, মোছা. রতœা বেগম, মো. মোশাহিদ আলম মহিম, মো. সায়েম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন আহমদ গৌছ, মো. আব্দুল আজিজ, মো. দুলাল আহমদ, জামিল আহমদ, মো. সোহাগ, জালাল আহমদ চৌধুরী, রুমী আক্তার শামীমা, সাদ্দাম আহমদ, আকু গাজী, রুমেল আহমদ, এমরান আহমদ, মো. শামীম আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment