নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবর২৪ ডট কমের বার্তা সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক জুনায়েদুর রহমানকে। সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দিয়েছে সিলেটের খবর২৪ ডট কম কর্তৃপক্ষ।
জুনায়েদুর রহমানের ২০১৪ সালে পোর্টালটির এম.সি কলেজ প্রতিনিধি হওয়ার মাধ্যমে সাংবাদিকতার শুরু। পরে তিনি এর স্টাফ রিপোর্টার হন এবং সর্বশেষ তাকে বার্তা সম্পাদক হিসাবে নিয়োগ দেওয়া হল।
এছাড়া তিনি ত্রৈমাসিক ‘নক্ষত্র’ নামে একটি ম্যাগাজিনের সম্পাদক, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত।
সিলেটের খবর২৪ ডট কমের বার্তা সম্পাদক হওয়ায় জুনায়েদুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের খবর২৪ ডট কমের সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, নির্বাহী সম্পাদক শেখ আলমগীর হোসাইন, সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, প্রধান সহ: সম্পাদক নোমান আহমদ, সাহিত্য সম্পাদক জান্নাতুল শুভ্রা মণি, সিনিয়র স্টাফ রিপোর্টার ইবাদ উদ্দিন রায়হান, তাহমিনা চৌধুরী, সুরাইয়া রহমান তমা, ইকবাল আহমদ, অনুবাদক ও আন্তর্জাতিক ডেস্ক প্রধান লুৎফুর রহমান, স্টাফ রিপোর্টার শাকের আহমদ, আবু নাঈম ইকবাল, খালেদ আহমদ রানা, শেখ জাবেদ আহমদ, কম্পিউটার ইনচার্জ মো: আব্দুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো: শরীফ, অফিস সহকারী মো: জুমন আহমদ।
উল্লেখ্য, ২০১১ সালে সিলেটের খবর২৪ ডট কমের আত্নপ্রকাশ ঘটলে এর প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ছিলেন বর্তমান সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী মেম্বার সাংবাদিক এনএইচ শিপু। পরে দীর্ঘ দিন এ পদ শূন্য ছিল।
