গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে লিডিং ইউনিভার্সিটিতে র ্যালী অনুষ্ঠিত

by News Room

মাহফুজ কাউসার ছাদি : ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদে লিডিং ইউনিভার্সিটিতে এক সোচ্চার র ্যালী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন।

সোমবার (৭ এপ্রিল ২০২৫) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই প্রতিবাদ র ্যালীবের করা হয়, যা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র ্যালী শেষে উপাচার্য তার বক্তব্যে বলেন, “ফিলিস্তিনের গাজায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের সময়ও এমনটি করা হতোনা। কিন্তু এত বছর পরও গাজায় এমন নির্মমতা চলছে, যা খুবই দুঃখজনক। গাজার বর্বর হত্যাকাণ্ড বিশ্ব বিবেককে হার মানিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে অনতিবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই প্রতিবাদ র ্যালীর মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির পরিবার গাজায় নিরীহ মানুষের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে এবং মানবতার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছে।

You may also like

Leave a Comment